
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে, ১১ এপ্রিল ২০২৫ শুক্রবার বিকেলে ডিএনসি’র উপ-পরিদর্শক মোঃ মতিয়ার রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের গোলাপবাগ এলাকার মোঃ বোরহান উদ্দিনের “মা” ছাত্রাবাসে ২ জনের দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের ২ জনকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে, ১২ এপ্রিল ২০২৫ শনিবার বিকেলে ডিএনসি’র উপ-পরিদর্শক মোঃ মতিয়ার রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা কালিতলা মহল্লার আব্দুল মালেকের স্ত্রী ইয়াসমিন (২৮)- এর নিজ বসতবাড়ি তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়েছে।
পরবর্তীতে দিনাজপুরের বিরল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এসকল সফল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।