1. admin@auchsangbad.com : admin :
সিরাজগঞ্জে ঠিকাদারের গাফেলতিতে ড্রেন নির্মাণ কাজে বাড়ির দেয়াল ধসে প্রাণ গেল দুই শ্রমিকের !! - আউচ সংবাদ প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

সিরাজগঞ্জে ঠিকাদারের গাফেলতিতে ড্রেন নির্মাণ কাজে বাড়ির দেয়াল ধসে প্রাণ গেল দুই শ্রমিকের !!

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২২৮ বার পঠিত

রাশেদ লাল,সিরাজগঞ্জ ;

সিরাজগঞ্জের পৌরসভার রাস্তার ড্রেন নির্মাণ কাজে মাটি খুড়তে গিয়ে  ঠিকাদারের গাফেলতিতে  পাশের বাড়ির দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই শ্রমিক আশঙ্কা জনক অবস্থায় রয়েছে। শনিবার (১৫ মার্চ)  সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদনগর  বেপারীপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত একজনের পরিচয় জানা গেলেও অন্য হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, শাহেদনগর বেপারী পাড়া মহল্লায়  পৌরসভার রাস্তার ড্রেন নির্মাণ কাজে মাটি খননের কাজ চলছিল। এসময় ইমরুল বেপারীর বাড়ির দেয়াল ঘেঁষে ড্রেনের মাটি খনন কাজ করা অবস্থায়  ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স স্বপন উদ্দিন খনন কাজে কোনরুপ প্রটেকশন না নিয়েই। ওই বাড়ির দেয়ালের চেয়েও গভীর করে ড্রেনের খনন  কাজ করে। এসময় ঔ দেয়াল ধসে পড়ে। এতে ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে যায় ৪ শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে আশার আগেই তাদের উদ্ধার করে স্থানীয় জনগণ। ৪ শ্রমিককে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ বিশিষ্ট  হাসপাতালসহ  বিভিন্ন  বেসরকারী হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে একজন ও শহরের বেসরকারী মেডিনোভা হাসপাতালে আরেকজন মারা যান। নিহতদের মধ্যে একজন হলেন,  কামারখন্দ উপজেলার চৌদুয়া গ্রামের মানিক শেখের ছেলে রাজা শেখ (৩৬) অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।  বাকি দুইজনের  অবস্থাও আশঙ্কাজনক। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!