চৌদ্দগ্রামের মুন্সিরহাট বাজারে ‘কিডস্ এন্ড জেন্টস্ পার্ক’ এর উদ্বোধন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জহিরুল ইসলাম 
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট বাজারে হাইস্কুল রোডে ‘কিডস্ এন্ড জেন্টস্ পার্ক’ নামে পোশাক বিক্রির দোকান উদ্বোধন করা হয়েছে। বুধবার বাদ আসর মিলাদ, দোয়া শেষে ফিতা কেটে দোকানটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও আল মক্কা ট্রাভেলসের স্বত্তাধিকারী মুফতি মোঃ খোরশেদ আলম। কিডস্ এন্ড জেন্টস্ পার্কের প্রোপ্রাইটর সামছুল আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবু তাহের, মাওলানা আবদুস সাত্তার, জিয়াউর রহমান জিতু, মাওলানা ফরহাত উল্লাহ আল কাদেরী, মোহাম্মদ খোকন, মোহাম্মদ সাদেক, হাফেজ রাশেদ, সংগীত শিল্পী ফয়জুল করিমসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কিডস্ এন্ড জেন্টস্ পার্কের প্রোপ্রাইটর সামছুল আলম বলেন, মুন্সিরহাট হাইস্কুল রোডে এই প্রথম ছোট বাচ্চা ও বয়স্ক পুরুষের জন্য উন্নতমানের পোশাকের সমাহার নিয়ে ‘কিডস্ এন্ড জেন্টস্ পার্ক’ চালু করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে সব ক্রেতার জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com