নিউজ ডেস্ক ২৫ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে নতুন করে সহিংসতা ও নাশকতার আশঙ্কায় কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ভৈরব কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটকের আগে আবুল হাসানকে এসআরবি-১১ এবং ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গৃহীত প্রধান পদক্ষেপসমূহ:গোয়েন্দা নজরদারি: গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ জন কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি গোপালগঞ্জ ও আশপাশের এলাকার বাসিন্দা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্মকাণ্ডও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সহিংসতার পরিকল্পনা, উসকানি ও অর্থায়নের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছেন গোয়েন্দারা।পুলিশ ও প্রশাসন রদবদল: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এছাড়া মাঠপর্যায়ে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং যৌথবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।বিজিবি মোতায়েন: জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার দেশের আটটি জেলায় মোট ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু গোপালগঞ্জেই রয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি। এছাড়া ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বিজিবি দায়িত্ব পালন করছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com