সুমন ভট্টাচার্য
ময়মনসিংহের মুক্তাগাছায় পরিবেশদূষণ রোধে ১২০ ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বুধবার (১১ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হোসেন জিসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ‘ফরাজি ব্রিকস’ নামের ১২০ ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন, মো. শাহিন আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ময়মনসিংহ জেলা ও উপজেলা পুলিশের সদস্য এবং জেলা আনসার দলের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে ময়মনসিংহ জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com