সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ নগরীর সড়কে জমে থাকা ধুলোবালি ও ময়লা-আবর্জনা পরিষ্কারে আধুনিক যন্ত্রচালিত গাড়ির মাধ্যমে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন ।
রোববার (৮ নভেম্বর) বিকেলে নগরীর নতুনবাজারসহ বিভিন্ন সড়কে আধুনিক যন্ত্রের সাহায্যে ধুলোবালি পরিষ্কারের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও কার্যকারিতা পর্যবেক্ষণ করেন প্রশাসক।
পরিদর্শনকালে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বসবাসের উপযোগী রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com