
কিশোরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং তৎকালীন সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ভৌতিক বিলের প্রতিকার চাওয়ায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা দাবি ও আত্মসাৎ এবং গ্রাহকের সাথে চরম অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী গ্রাহক গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা/মন্ত্রী বরাবর ডাকযোগে একটি লিখিত অভিযোগ পাঠিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া এলাকার মৃত সতীশ চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র সরকারের বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে একটি মামলা (মামলা নং- ১০৫৮/২২) বিচারাধীন রয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, তার ঘরে অতিরিক্ত ও ভুল (ভৌতিক) বিল প্রদান করা হলে তিনি এর প্রতিকার চেয়ে গত ২৩/১১/২০২১ ও ৩১/৭/২০২২ তারিখে কিশোরগঞ্জ পিডিবি’র নির্বাহী প্রকৌশলীর বরাবরে লিখিত আবেদন করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করে উল্টো তার বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে মামলার প্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি তদন্ত করার জন্য আবেদন করা হলে তা মঞ্জুর করে কিশোরগঞ্জ পিডিবি অফিসে পাঠানো হয়।তদন্তের নামে ঘুষ বাণিজ্য ও টাকা আত্মসাৎ:আদালতের আদেশ পেয়ে তৎকালীন কিশোরগঞ্জে কর্মরত এবং বর্তমানে টাঙ্গাইল দপ্তরে কর্মরত সহকারী প্রকৌশলী ইবনে আহসান আজিজ ও আরেকজন কর্মকর্তা গ্রাহকের বাড়িতে গিয়ে মিটার পরিদর্শন করেন এবং মিটারে ৯৯২ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের সত্যতা পান। এরপর গত ২০/৭/২০২৩ তারিখে কর্মকর্তা ইবনে আহসান আজিজ গ্রাহকের কাছে ৩০,০০০ ( ত্রিশ হাজার) টাকা দাবি করেন। নিরুপায় হয়ে তপন চন্দ্র সরকার তাৎক্ষণিকভাবে ২০,০০০( বিশ হাজার )টাকা নগদ প্রদান করেন। তখন ইবনে আহসান আজিজ তাকে আশ্বস্ত করে বলেন যে, আর কোর্টে যেতে হবে না ,সব ঝামেলা তারা শেষ করে দিচ্ছেন এবং তদন্ত রিপোর্ট পাঠিয়ে দিচ্ছেন । কিন্তু এর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিষ্পত্তি করা হয়নি এবং মামলা চূড়ান্ত করার কথা বলে ওই টাকা আত্মসাৎ করা হয়। ফোনে যোগাযোগ ও কার্যালয়ে হয়রানি এবং অসদাচরণ: গত ২৮-১০-২০২৬ তারিখে তৎকালীন সহকারি প্রকৌশলী ইবনে আহসান আজিজের সাথে কথা হলে তিনি হোয়াটসঅ্যাপে কাগজপত্র পাঠাতে বলেন ।পরে বিগত দিনের চুক্তি অনুযায়ী আমার কাছে ৩০,০০০(ত্রিশ হাজার টাকা) আপনি চেয়েছিলেন কিন্তু আমি আপনাকে ২০,০০০ (বিশ হাজার ) টাকা দিয়েছিলাম তারপর আপনি আমার ঝামেলাটা শেষ করে দিয়ে যান নাই এবং আমার টাকা আত্মসাৎ করেছেন এই কথা বলার পর তিনি ফোন কেটে দেন। এরপর গত ০১-১১-২০২৬ তারিখে ভুক্তভোগী তপন চন্দ্র সরকার নির্বাহী প্রকৌশলী বরাবর একটি আবেদন করেন তারপর পিডিবি অফিসে গিয়ে নিম্নমান সহকারী আবু সাইদের কাছে আবেদনটি নিয়ে গেলে তিনি তা রাখতে অস্বীকার করেন, এবং জানান যে নির্বাহী প্রকৌশলী আসলে তাঁর আদেশ পেলে তবে তিনি তা রাখবেন । তখন নির্বাহী প্রকৌশলী অফিসে আছেন কি না জানতে চাইলে তিনি জানান যে স্যার আজকে অফিসে নেই, আগামীকাল আসেন। পরের দিন গত ০২-১১-২০২৬ তারিখে অফিসে গেলে নিম্নমান সহকারী আবু সাঈদ ভুক্তভোগকে নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফের কাছে নিয়ে যান। তখন নির্বাহী প্রকৌশলী আবেদনটি দেখে বলেন, "আমার আমলে এই ঘটনা ঘটেনি, তাই আমি এটি রাখতে পারব না,, এরপর তিনি গ্রাহকের সাথে অত্যন্ত অসদাচরণ করেন। বিদ্যুৎ মন্ত্রী দপ্তরে আবেদন: স্থানীয় কার্যালয় থেকে কোনো ন্যায় বিচার না পেয়ে এবং দফায় দফায় হয়রানির শিকার হয়ে গত ০৩-১১-২০২৬ তারিখে ভুক্তভোগী তপন চন্দ্র সরকার বিদ্যুৎ ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। একই সাথে অভিযোগের অনুলিপি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সদস্য (প্রশাসন),প্রধান প্রকৌশলী (কেন্দ্রীয় অঞ্চল, ময়মনসিংহ) এবং নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ,কিশোরগঞ্জ)-এর নিকট ডাকযোগে প্রেরণ করেছেন। ভুক্তভোগী তপন চন্দ্র সরকার এই ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও হয়রানির নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করছেন। এই বিষয়ে সংবাদকর্মী অভিযুক্ত সহকারী প্রকৌশলী ইবনে আহসান আজিজ কে বারবার ফোন দিও কল রিসিভ না করা তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com