প্রেস বিজ্ঞপ্তিঃ-
চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সংগঠন "চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন"-এর পক্ষ থেকে এক বিবৃতিতে নারী অভিনেতা খাডাইস পরিমনির ন্যাক্কারজনক আচরণ, শিষ্টাচারবহির্ভূত বক্তব্য এবং পেশাগত দায়িত্ব পালনরত একজন সাংবাদিককে প্রকাশ্যে গালিগালাজ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদকর্মী সমাজ ও জাতির দর্পণ। অথচ অত্যন্ত দুঃখজনক ও লজ্জার বিষয় যে, কিছু কুচক্রী ও দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রকাশ্যে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন ভাষা ব্যবহার করছে। একজন পেশাদার সাংবাদিককে নিয়ে প্রকাশ্যে এমন ঔদ্ধত্যপূর্ণ ও বেয়াদবিমূলক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা মাত্র।
সংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, পরিমনির মতো এ ধরনের ব্যক্তির অসামাজিক ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমাজ আজ কলুষিত হচ্ছে। প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমাদের স্পষ্ট দাবি, অবিলম্বে উক্ত ঘটনার তদন্তপূর্বক দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত খাডাইস পরিমনিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায়, সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন-
কামাল হোসেন নয়ন
সাধারণ সম্পাদক,
চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com