
তৃণমূল পর্যায়ে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং তাদের মেধা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন হয়েছে। আজ (০৫ নভেম্বর) বুধবার বিকাল ৩ টায় খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয়ভাবে অনুষ্ঠিত এ স্পোর্টসের উদ্বোধন সরাসরি সম্প্রচার উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন ভার্চুয়ালি যুক্ত হয়। প্রধানমন্ত্রী'র ভার্চুয়ালি স্পোর্টস নির্দেশনা ময়মনসিংহের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণ এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধাবিকাশের টেকসই প্ল্যাটফর্ম তৈরি এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এই উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, এই প্রতিযোগিতার আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্টসহ বিভিন্ন ইভেন্টে উপজেলা থেকে শুরু করে জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com