নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ৩১ শে অক্টোবর সকাল ১০ ঘটিকায় স্বপ্নডিঙ্গা ফাউন্ডেশন এর উদ্যোগে কৃতি ছাত্র/ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা বিএনপি"র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ১ নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো:তৌফিকুল ইসলাম(ভিপি তৌফিক)। প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন পাকুন্দিয়া কিশোরগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট মো. জালাল উদ্দিন। অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রূপম দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা বিএনপি"র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, পাকুন্দিয়া পৌর যুবদলের সভাপতি এস.এ.এম মিনহাজ উদ্দিন সহ পাকুন্দিয়া উপজেলা ও জাঙ্গালিয়া ইউনিয়নের বিএনপি'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন
প্রতি বছরের মত এবছর ৮২০ জন বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৯০ জন সাধারণ বৃত্তি পেয়েছে ১৬০ জন বিশেষ বৃত্তি পেয়েছে ৭৭ জন। এই কৃতি ছাত্র/ছাত্রীদের মাঝে সার্টিফিকেট, অর্থ সহ ক্রেস্ট প্রদান করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মো.আজাহারুল ইসলাম (পলাশ স্যার) ও স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি আমির খসরু।
অনুষ্ঠান উপস্থাপনা করেন স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ এ.কে.এম তানজির উল আলম ও সাংগঠনিক সম্পাদকআল মামুন মিঠু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com