
হাসপাতালের বিছানায় অক্সিজেন ও চিকিৎসাসহায়তা নিয়ে তাঁর এমন অসুস্থ অবস্থার মধ্যেও হাতকড়া পরিয়ে রাখার বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
একজন গুরুতর অসুস্থ রোগী, যিনি হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন, তাঁর ক্ষেত্রে হাতকড়া বহাল রাখার প্রয়োজনীয়তা কতটুকু? শারীরিকভাবে চলাফেরার সক্ষমতা না থাকলে কিংবা পালিয়ে যাওয়ার বাস্তব সুযোগ না থাকলে এমন নিরাপত্তাব্যবস্থার যৌক্তিকতা কী?
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ও নিরাপত্তার বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। তবে একজন অসুস্থ মানুষের চিকিৎসা, মানবিক মর্যাদা ও মৌলিক অধিকারও সমান গুরুত্ব পাওয়া উচিত।
অপরাধের অভিযোগ থাকলে আইন অনুযায়ী বিচার হোক, কিন্তু অসুস্থ অবস্থায় একজন মানুষের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা হোক।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার দাবি জানাচ্ছেন সচেতন মহল।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com