মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ
স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি,প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’।
স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল,দিনাজপুরের উদ্যোগে ২৯ ও ৩০ অক্টোবর জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ,হাসপাতালের সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবিরসহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ,চিকিৎসক,রোটারিয়ান,সাংবাদিক ও স্থানীয় সুধীজন।
শোভাযাত্রার মাধ্যমে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ মানুষের মাঝে স্তন ক্যান্সারবিষয়ক সচেতনতামূলক বার্তা ও লিফলেট বিতরণ করা হয়।বক্তারা বলেন,স্তন ক্যান্সার নিয়ে ভয় বা সংকোচ নয়,প্রয়োজন সচেতনতা। নিয়মিত নিজের স্তনের পরিবর্তন সম্পর্কে সচেতন থাকা,চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী স্ক্রিনিং ও পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার সুযোগ ও সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
“জেনে নিন,জেগে উঠুন,স্ক্রিনিং জীবন বাঁচায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ১৩টি উপজেলাসহ সর্বস্তরের মানুষের মধ্যে স্তন ক্যান্সার সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল।
আমাদের প্রত্যাশা—সচেতনতা বাড়ুক,সংকোচ দূর হোক,প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হোক এবং প্রতিটি নারী সুস্থ ও নিরাপদ জীবন লাভ করুন।খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল,দিনাজপুর।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com