সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ: ময়মনসিংহ প্রধান ডাকঘরে ৪৫তম বিসিএস (রেলওয়ে) ক্যাডারে গেজেটভুক্ত হওয়ায় রাহাত আরেফিন, এপিএমজি-এর বিদায় এবং আবদুর রশিদ, সুপারিন্টেনডেন্ট, ময়মনসিংহ বিভাগ (অতিরিক্ত দায়িত্ব)-এর আগমন উপলক্ষে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল মারুফা তালুকদার এবং বর্ডার গার্ড বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ,ময়মনসিংহের অবসরপ্রাপ্ত শিক্ষক সালমা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পোস্ট ইন্সপেক্টর মোজাহিদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তা রাহাত আরেফিনের কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নতুন দায়িত্বে যোগদানকারী আবদুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে স্বাগত জানান। তাঁরা বলেন,দায়িত্বশীলতা,আন্তরিকতা ও পেশাদারত্বের মাধ্যমে ডাক বিভাগের সেবার মান আরও উন্নত করা সম্ভব।
বক্তারা ডাক বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি জনগণের দোরগোড়ায় ডাক বিভাগের সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com