
স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি, এই স্লোগানকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স হোসেনপুরে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ অক্টোবর দুপুর দুইটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, হোসেনপুরের আয়োজনে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদএহসানুল হক, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এস এম মাহবুবুর রহমান মাহবুব , উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী বাক্কার, যুগ্ন আহবায়ক ও সাবেক শাহেদল ইউপি চেয়ারম্যান আবুল হাশেম সবুজ ,আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোরশেদ উদ্দিন, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ আলম সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় জানানো হয়, সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এই কার্ডের মাধ্যমে একটি পরিবারকে সরকারের সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে।
বক্তারা তথ্য সংগ্রহকারীদের সঠিক ও স্বচ্ছভাবে তথ্য সংগ্রহের আহ্বান জানান এবং এ কার্যক্রম সফল করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com