সুমন ভট্টাচার্য
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর পলাশতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ছয়টি ভারতীয় চোরাই গরু আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ময়মনসিংহ কার্যালয়ের দল। আটক গরুগুলোর আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের এনএসআই কর্মকর্তারা হালুয়াঘাটের উত্তর পলাশতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে বলে সন্দেহ করা ছয়টি গরু আটক করা হয়। পরে আটক গরুগুলো হালুয়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এনএসআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com