
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান, অর্থোপেডিক, ট্রমা, স্পাইন, ডিফরমিটি ও ইলিজারভ বিশেষজ্ঞ ডা. এম কামরুজ্জামান মানিক জাপানের কিয়োটোতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ অর্থোপেডিক সম্মেলন ৪৬তম SICOT Congress 2026-এ সফলভাবে যোগদান শেষে আজ ৪ অক্টোবর, ২০২৬ দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করেছেন।
আন্তর্জাতিক এই সায়েন্টিফিক কনফারেন্সে তিনি ফ্যাকাল্টি হিসেবে যোগদান করেন এবং বিশ্বের প্রায় ৯০টিরও বেশি দেশ থেকে আগত ৩০০০-এর অধিক অর্থোপেডিক সার্জনের সাথে মতবিনিময় করেন।এই সম্মেলনে হালনাগাদ জ্ঞান, জটিল ট্রমা ব্যবস্থাপনা, ডিফরমিটি কারেকশন ও ইলিজারভ পদ্ধতির আধুনিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও গবেষণা উপস্থাপিত হয়।
ডা. মানিক বলেন, এই সম্মেলনে অর্জিত অভিজ্ঞতা দেশে ফিরে রোগীদের উন্নত সেবায় কাজে লাগাবেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, তিনি গত ২৬ সেপ্টেম্বর, ২০২৬ জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি আগামী *৬ অক্টোবর, ২০২৬* থেকে ইউনিভার্সেল হাসপাতাল, চরপাড়া, ময়মনসিংহে নিয়মিত রোগী দেখবেন। যোগাযোগ: ০১৯১২-৭৪০৬৭৭।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com