নিজস্ব প্রতিবেদক
ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ০৩ সেপ্টেম্বর ২০১৬ সালে লাইফ ননলাইফ বিমা কর্মীদের অধিকার আদায় ও ক্ষতিগ্রস্ত বিমা গ্রাহকদের অর্থ স্বার্থ আদায় ও বিমা খাত উন্নয়নের লক্ষ নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেন।
হাঁটি হাঁটি পা পা করে সারা দেশে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে ১০ বছর পূর্ণ হওয়ায় প্রতি বছরের ন্যায় এই বছর সকল স্বেচ্ছা সেবীদের সার্বিক সহযোগিতায় ১০ম বর্ষপুর্তি উদযাপন করতে যাচ্ছে আইডিএবি। ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার বেলা তিন ঘটিকা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের জহুর ইসলাম হলরুমে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মুল প্রতিপাদ্য "আস্থার বিমা খাত, সমৃদ্ধির বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত শ্রদ্ধাভাজন, গুণীজন ও কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানেঃ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মিডিয়া ব্যক্তিত্ব কবি রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানের উদ্ভোধক ও প্রধান আলোচ্যক হিসেবে উপস্থিত থাকবেন, ড. শেখ মহঃ রেজাউল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং কনসালটেন্ট বিশ্ব ব্যাংক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক কবি সৈয়দ নুরুল হুদা রনো,
সম্পাদক ও প্রকাশক, দৈনিক আলোকিত প্রতিদিন, দৈনিক অন্যধারা ও ইংরেজি দৈনিক ডেইলি এশিয়া মেইল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কাজী ফারুক বাবুল দেশবরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, সুরকার, গীতিকার ও পরিচালক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মোহাম্মদ মনিরুজ্জামান, সম্পাদক দৈনিক ব্যাংক বিমা অর্থনীতি।
ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকবেন বিমা সেক্টরে কর্মরত সকল শ্রেণী পেশার কর্মকর্তা কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি)
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোগতা, জনাব, এম জি এম সজল।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সকল ইলেকট্রনিকস মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়া কর্মীদের উপস্থিত থেকে প্রচার ও প্রকাশ করার বিনীত ভাবে অনুরোধ করা হইলো।
ভেন্যুঃ জহুর ইসলাম হল ২য় তলা,জাতীয় প্রেসক্লাব, ঢাকা।
তারিখ ও সময়ঃ ১৯ সেপ্টেম্বর, বিকাল ০৩টা হতে সন্ধ্যা ০৭টা।
ধন্যবাদান্তে
এমএইচ চৌধুরী
প্রেস ও মিডিয়া পরিচালক
আইডিএবি, ঢাকা।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com