নিজস্ব প্রতিনিধিঃ
‘কালের নতুন সংবাদ’-এর ১১ বছরে পদার্পণ উপলক্ষে কিশোরগঞ্জে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক আলোচনা সভা,কেক কাটা ও সেরা সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক দিনকালের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ মো. বাবুল। কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। আরও বক্তব্য রাখেন— বিএনপি নেতা রুহুল হোসাইন,কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন খান ছোটন এবং করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রাজ্জাকুন্নেছা সুমী,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান সোহেল,কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি,সাপ্তাহিক শুরূক পত্রিকার সম্পাদক মুহা. ফজলুর রহমান,সাপ্তাহিক নবধারা বার্তার সম্পাদক শহিদুল ইসলাম পলাশ,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, তাড়াইল বিএমইউজের সভাপতি ছাদেকুর রহমান রতন ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবু সালেহ বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন হাওর টাইমসের সম্পাদক মো. খায়রুল ইসলাম ভূঁইয়া,দৈনিক কিশোরগঞ্জের স্টাফ রিপোর্টার পলাশ,সাংবাদিক মাহবুব আলম নজরুল, মিজানুর রহমান শাহিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন,বিটিএন বাংলার সম্পাদক ও কালের নতুন সংবাদ এর নির্বাহী সম্পাদক এডভোকেট আসাউজ্জামান জুয়েল,আউচ সংবাদ এর সম্পাদক এফ এম আব্বাস উদ্দিন,দৈনিক আমার সংবাদের পাকুন্দিয়া প্রতিনিধি এম এ হান্নান,কালের নতুন সংবাদের হোসেনপুর স্টাফ রিপোর্টার এস কে শাহিন নবাব,মামুন,উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া,হাওর অঞ্চল প্রতিনিধি আমিনুল ইসলাম রিপন,দৈনিক নওরোজের তাড়াইল প্রতিনিধি মজিবুল হক চুন্নু, জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইলের সভাপতি হাজী শহিদুল ইসলাম,কবি ও ছড়াকার সাদেক আহমেদ,দৈনিক সরজমিন বার্তার জেলা প্রতিনিধি মো. আজিজুল হক ফাহিম,আমার সংবাদের জেলা প্রতিনিধি ইমরান হাসান, দৈনিক নিরপেক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান।
কালের নতুন সংবাদ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন পত্রিকার বার্তা সম্পাদক সোহেল রানা, সহ-বার্তা সম্পাদক রিতু আক্তার,সহকারী সম্পাদক মাসুদ মিয়া,সহ-সম্পাদক রাকিব ভূঁইয়া,ব্যবস্থাপনা সম্পাদক গোলাম মোস্তফা শাহিন, নান্দাইল প্রতিনিধি আতাউর রহমান বাচ্চু,আতাউল হাসান দিনার ও মো. এমদাদ।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালের নতুন সংবাদের পক্ষ থেকে বছরসেরা ও বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন— অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল,গাজীপুর প্রতিনিধি এমদাদুল হক,নেত্রকোণা প্রতিনিধি আলম খান,আতাউর রহমান বাচ্চু,আমিনুল ইসলাম রিপন এবং এস কে শাহিন নবাব।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com