নিজস্ব প্রতিবেদক,রামু, কক্সবাজার
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া নজির-আফরোজ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রস্তুতি সভা, প্রথম সাময়িক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ জুলাই ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত সুপার হযরত মাওলানা সোলতান আহমদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এবং সদ্য ঘোষিত গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আবু আব্দুল্লাহ মুহাম্মদ জহির উদ্দিন (মাওলানা বদরু সাহেব)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক মো. ফয়জুল হাসান,গভর্নিং বডির সদস্য ও রামু উপজেলা যুবদলের সদস্য সচিব তাহিদুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক মো. শওকত, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, গর্জনিয়া বাজার শাখার ক্যাশিয়ার মো. সায়েম এবং ইসলামিয়া লাইব্রেরি অ্যান্ড স্টোরের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আনিসুর রহমান।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাফেজ খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মো. আরিফুল ইসলাম।বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আদর্শ চরিত্র গঠন, নিয়মিত অধ্যয়ন এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের আন্তরিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংবর্ধনা পর্ব। সদ্য গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় মাওলানা আবু আব্দুল্লাহ মুহাম্মদ জহির উদ্দিন (মাওলানা বদরু সাহেব) এবং গভর্নিং বডির সদস্য নির্বাচিত হওয়ায় তাহিদুল ইসলাম-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় প্রতিষ্ঠানের সুপার, শিক্ষক-শিক্ষার্থী এবং উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের অভিনন্দন জানান।পরে প্রথম সাময়িক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি,বিশেষ অতিথিবৃন্দ এবং শিক্ষকরা। শিক্ষার্থীদের এ সাফল্য উপস্থিত সকলের মাঝে আনন্দ ও উৎসাহের সঞ্চার করে।
সবশেষে প্রধান অতিথির পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়ায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি,শিক্ষক শিক্ষার্থী,অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করা হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com