আফজালুর রহমান উজ্জল স্টাফ রিপোর্টার
বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও মেয়র মির্জা আব্বাসের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে কুরআন খতম,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ জুন, ২০২৬) বাদ আছর হোসেনপুর উপজেলার রামপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম। গণপূর্ত কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব মোঃ মুশফিকুর রহমান মুকুলের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।দোয়া ও মিলাদ মাহফিলে মির্জা আব্বাসের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ এমদাদুল হক।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জি এস শরিফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শহিদুল্লাহ কাইসার শহীদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাত ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন ভূইয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াজকুরুনি, সাবেক ছাত্রনেতা কবির শাহ্ প্রমুখ।তাছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ।অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সদস্য সচিব, গণপূর্ত কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ। অনুষ্ঠানটি সৌজন্যে সহযোগিতা করেছেন গণপূর্ত শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির মোঃ বিপ্লব মিয়া।দোয়া মাহফিল শেষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com