আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা-এ প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) উপজেলার শাহেদল ইউনিয়নে আয়োজিত এ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত ৩২ জন কৃষকের প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা ও ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাজী নাহিদ ইভা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ আলম, উপসহকারী কর্মকর্তা মুদ্দাচ্ছিল হায়দার আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানা গেছে, সাম্প্রতিক ভারী বর্ষণে ফসলের ক্ষয়ক্ষতির শিকার কৃষকদের সহায়তার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝেও নগদ অর্থ ও চাল বিতরণ করা হবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com