মোঃ মিজানুর রহমান,কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নে গ্রাম আদালতের জনসচেতনতায় ভিডিও প্রদর্শনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১১ মে সন্ধ্যায় কিশোর গঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতননতা বৃদ্ধির জন্য ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
“অল্প সময়ে,স্বল্প খরচে,সঠিক বিচার পেতে চলো যাইি গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে (১১ মে) সন্ধ্যা ৭টায় ৫নং বুরুদিয়া ইউনিয়নের তালতলা বাজারে এই ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত প্রদর্শনীতে পাকুন্দিয়া উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত থেকে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচার প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান,ইউপি প্রশাসনিক কর্মকর্তা এস এম শফিউল আলম ইউপি সদস্য মো: ফরিদ মিয়া।বক্তারা বলেন,গ্রাম আদালত গ্রামের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহজ,দ্রুত ও স্বল্প খরচে বিচার পাওয়ার কার্যকর মাধ্যম। ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব দিন দিন বাড়ছে।আয়োজকরা আশা প্রকাশ করেন,এ ধরনের কার্যক্রমের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা আরও বৃদ্ধি পাবে।ভিডিও প্রদর্শনীর পর কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিতর হয়,সঠিক উত্তরদাতাদের মধ্যে ১০ জনকে পুরুস্কৃত করা হয়।সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে এতে অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com