নাজিম বকাউল ,ফরিদপুর প্রতিনিধি.
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল হাসান খাঁন সোহাগকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।বুধবার বিকেল ৬টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, সোহাগ খাঁনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত করে এই অভিযান পরিচালনা করে।
ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান: "গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলায় ওয়ারেন্ট ছিল।"
বর্তমানে গ্রেফতার চেয়ারম্যানকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে যথাযথ নিরাপত্তার সাথে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com