সুমন ভট্টাচার্য-স্টাফ রিপোর্টার.
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন-এর ময়মনসিংহ জেলা শাখার ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকীকে সভাপতি এবং মো. মনসুর আলম চন্দনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।শীর্ষ নেতৃত্ব কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শামছুদ্দুহা মাসুম, মো. সাইফুল ইসলাম, মো. হুমায়ুন কবির বাচ্চু, ডা. মো. রুহুল আমিন সেলিম ও মো. শরীফ আহমেদ সুমন।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রেজাউল হক পাপ্পু, মো. হাবিবুর রহমান মিলন, মো. হারুন অর রশিদ এবং মো. মাসুম রাহাত খান (পলাশ)।অর্থ সম্পাদক হিসেবে আলহাজ্ব মো. আব্দুর রহমান বাবুল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শামিম আহমেদ দায়িত্ব পালন করবেন।সম্পাদকীয় মন্ডলী
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
দপ্তর সম্পাদক: মারুফ আহমেদ
প্রচার সম্পাদক: মো. ইয়াসিন আহমেদ টুটুল
সহ-প্রচার সম্পাদক: মো. আবুল হাসান মুন্সী
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: ডা. এ.কে.এম. মাহফুজুল আলম
আইন বিষয়ক সম্পাদক: মো. জাহিদুল ইসলাম রুকন
তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক: মো. জাফর উল্লাহ
সমাজকল্যাণ সম্পাদক: মো. মঞ্জুরুর রহমান রিপন
এছাড়াও সংস্কৃতি,ক্রীড়া,শিক্ষা,ধর্ম ও মানবাধিকারসহ বিভিন্ন উপ-কমিটির সম্পাদক এবং উল্লেখযোগ্য সংখ্যক কার্যনির্বাহী সদস্যকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।উপদেষ্টা মন্ডলী সংগঠনটির কার্যক্রমকে সঠিক দিকনির্দেশনা দিতে একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন-ডা. এ.কে.এম. ওয়ালিউল্লাহ, মো. আবুল খায়ের বাবুল,ডা. মো. মাকসুদুর রহমান,অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম,ডা. খাদেমুল হক,মেজর সুজাউল করিম,ডা. মোহাম্মদ ইসহাক, ক্যাপ্টেন সালাউদ্দিন বাবু এবং ডা. দুলাল চন্দ্র পন্ডিত।প্রত্যাশা নবনির্বাচিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন,এই কমিটির মাধ্যমে ময়মনসিংহের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান উন্নয়ন,রোগীদের অধিকার রক্ষা এবং স্বাস্থ্যখাতকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করা সম্ভব হবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com