নাজিম বকাউল-ফরিদপুর প্রতিনিধি.
ফরিদপুর ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জেলার কোতয়ালী থানাধীন খিদির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই জব্বার হোসেন ও সঙ্গীয় ফোর্স এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে খিদির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,মোঃ মোস্তফা (৫৫) ও শিউলী পারভীন (৩৮)।
উদ্ধার ও আইনি ব্যবস্থা:
গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com