সুমন ভট্টাচার্য-স্টাফ রিপোর্টার.
ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, বিজ্ঞানচর্চার এই চত্বর থেকেই তৈরি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেওয়ার আগামী দিনের প্রতিনিধি। তিনি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতে জাতীয় ও জেলা পর্যায়ে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শনিবার (১৮ এপ্রিল) ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও আকাঙ্ক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নেবে। বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থী ও তরুণ সমাজই এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে যে জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে, সেই জাতিই উন্নতির শিখরে পৌঁছাবে। তরুণ প্রজন্মকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবেও গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খান মো. সাজ্জাদ কবীর, জেলা শিক্ষা কর্মকর্তা মোহছিনা খাতুন, সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার এবং মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম।এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com