মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি.
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার পশ্চিম ছলিমপুর এলাকায় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ১৫ এপ্রিল বিকালে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ইয়াবা সেবন করে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আটক মোঃ আমিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর আওতায় ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০/- টাকা অর্থদণ্ড করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার,আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে আইনানুগ সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ। উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com