স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ পিয়াল হাসান (২৬) নামের এক চোর,মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) নগরীর ধোপাখলা এলাকা থেকে ৩নং পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।গ্রেফতার পিয়াল হাসান ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বাঘমারা এলাকার বাসিন্দা। তার পিতা রমজান আলী এবং মাতা পারভিন বেগম।
৩নং ফাঁড়ির ইনচার্জ (আইসি) আবুল হোসেন জানান,গ্রেফতারকৃত পিয়ালের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদক সংক্রান্ত মোট ৮টি মামলা রয়েছে।পুলিশ জানায়, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com