সুমন ভট্টাচার্য
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল ও গাড়ির অনিয়ন্ত্রিত জ্বালানি গ্রহণ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর একটি নতুন উদ্যোগের প্রস্তাব উঠেছে। এ লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে স্থানীয় আইটি বিশেষজ্ঞদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।তিনি জানান,ঈশ্বরগঞ্জে দক্ষ আইটি কর্মীর অভাব নেই। তাদের সমন্বয়ে অল্প সময়ের মধ্যেই একটি সাধারণ ডাটাবেইজভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব। প্রস্তাবিত এই ব্যবস্থায় পেট্রোল পাম্পে জ্বালানি নিতে আসা মোটরসাইকেল ও গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলে তা একটি কেন্দ্রীয় ডাটাবেইজে সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে নির্দিষ্ট সময়সীমা—যেমন তিন দিন—এর মধ্যে একই যানবাহন যেন পুনরায় জ্বালানি নিতে না পারে,তা নিশ্চিত করা যাবে।তিনি আরও বলেন,“প্রযুক্তির ব্যবহার ছাড়া মোটরসাইকেলে অনিয়ন্ত্রিত জ্বালানি গ্রহণ বন্ধ করা কঠিন। তাই দ্রুত একটি কার্যকর ব্যবস্থা চালু করা জরুরি।” এ জন্য তিনি স্বল্প পরিসরে একটি পাইলট প্রকল্প চালুর প্রস্তাব দেন এবং প্রয়োজনে ব্যক্তিগতভাবে সীমিত অর্থায়নের আশ্বাসও দেন।প্রস্তাব অনুযায়ী,আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক অ্যাপ্লিকেশন তৈরি করে পরীক্ষামূলকভাবে চালুর পরিকল্পনা নেওয়া যেতে পারে। স্থানীয় পেট্রোল পাম্পগুলো এই ব্যবস্থার আওতায় এলে অল্প সময়েই এর কার্যকারিতা যাচাই করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।এদিকে,এ উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে অনেকে এটিকে সময়োপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে দেখছেন,অন্যদিকে অনেকে এর বাস্তবায়ন প্রক্রিয়া, ডেটা নিরাপত্তা এবং মাঠপর্যায়ের ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।সংশ্লিষ্টদের মতে,প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে তা দেশের অন্যান্য এলাকাতেও অনুসরণযোগ্য একটি মডেল হিসেবে বিবেচিত হতে পারে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com