এ.এস.এম হামিদ হাসান,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে খরিপ ১/২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার(৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।
উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞা।এসময় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ধান বীজ ৫ কেজি,ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০কেজি করে বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, মসূয়া ইউপির চেয়ারম্যান আবু বাক্কার ছিদ্দিক, মুমুরদিয়া ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, জালালপুর ইউপির চেয়ারম্যান রফিকুল আলম ও আচমিতা ইউপির চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com