সুমন ভট্টাচার্য
ময়মনসিংহে র্যাব-১৪ এর মাদকবিরোধী অভিযানে আমদানি নিষিদ্ধ ১১৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, ৩টি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৮শ টাকা জব্দ করা হয়।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহের একটি দল নগরীর শিকারীকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে।র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ওসমান গনি ও মো. আনোয়ার হোসেন নামের দুইজনকে আটক করা হয়। তাদের বাড়ি শেরপুর জেলায়।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের ব্যবহৃত প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১৭ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com