এস কে শাহীন নবাব,হোসেনপুর (কিশোরগঞ্জ)
হোসেনপুর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম (৩৬) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১ এপ্রিল,বুধবার ভোরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম দিদারুল আলম হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর ফকির বাড়ির মোঃ তাজউদ্দীন ফকিরের জ্যেষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি পিতা-মাতা,স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।জানাযা ও দাফন: বুধবার বাদ আসর চরকাটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম,যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান,যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খান জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি ফকরুল আলম খান,সাবেক জিনারী ইউনিয়ন চেয়ারম্যান কদ্দুস মিয়া,জিনারী ইউনিয়ন চেয়ারম্যান আজহারুল ইসলাম রুহিদ,উপজেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক মোঃ শওকত হোসেন,সেচ্চাসেবক দলের সদস্য সচিব ও জুলাই যোদ্ধা আল আমিন ভূইয়া সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। জানাযা শেষে বীর হাজীপুরস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com