সুমন ভট্টাচার্য , ময়মনসিংহ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে নগরীর প্রধান স্টেডিয়ামে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের দলসমূহ শৃঙ্খলাবদ্ধভাবে মার্চপাস্ট ও শারীরিক কসরত প্রদর্শন করে।কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ পুলিশ,আনসার ও প্রতিরক্ষা বাহিনী,বাংলাদেশ কারারক্ষী দল,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ময়মনসিংহ জিলা স্কুলের বিএনসিসি দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ইউনিট। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউট দল,গার্লস গাইড এবং শিক্ষার্থীদের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদদের, সম্ভ্রমহারা মা-বোনদের এবং জুলাই-২৪ আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।এ সময় বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী,এনডিসি বলেন, “দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা ও লাল-সবুজের পতাকা। স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।”তিনি আরও বলেন, “স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে একটি সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করতে হবে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com