এসকে শাহীন নবাব,হোসেনপুর (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জ-০১ (সদর-হোসেনপুর) আসন থেকে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম-এর শুভ আগমন উপলক্ষে এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২৫ মার্চ) সকালে হোসেনপুরের পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন - কিশোরগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক এডভোকেট মাজহারুল ইসলাম মাজার,পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজর অধ্যাক্ক- জাকির হোসেন,পুমদী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বাবুল,গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,সেচ্চাসেবক দলের সদস্য সচিব ও জুলাই যোদ্ধা মোঃ আল আমিন ভূইয়া,উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য ও জুলাই যোদ্ধা মোঃ সুজন মিয়া,উপজেলা তাতী দল এর আহবায়ক মোঃ শামসুল আলম পারভেজ প্রমুখ।পুমদী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন-এর উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করে নিতে আজ সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল বিদ্যালয় প্রাঙ্গণে।অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের হাত ধরে কিশোরগঞ্জ ও হোসেনপুর এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সংবর্ধনা শেষে জনাব মাজহারুল ইসলাম এমপি উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com