সুমন ভট্টাচার্য
ময়মনসিংহে আগামীকাল ২৬ মার্চ ২০২৬ তারিখ ভোর থেকে ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিতব্য সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
পরিদর্শনকালে তিনি উৎসবস্থলের সার্বিক ব্যবস্থাপনা,নিরাপত্তা, স্বাস্থ্যসেবা,পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আগত ভক্তদের সুবিধার্থে গৃহীত পদক্ষেপগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে উৎসব সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।জেলা প্রশাসক বলেন,অষ্টমী স্নান উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভক্তদের নিরাপত্তা ও সেবার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com