নিজস্ব প্রতিনিধি.
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী নজরুল একাডেমির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত সন্ধ্যায় একাডেমির কার্যালয়ে কটিয়াদী নজরুল একাডেমির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি সাজিদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজরুল একাডেমির উপদেষ্টা ও মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর,কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা,সঙ্গীত শিল্পী অপূর্ব নারায়ন চক্রবর্তী,নজরুল একাডেমির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খোকন,জয়দ্বীপ বিশ্বাস প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন নজরুল একাডেমির সভাপতি মো. শাহজাহান,অপূর্ব নারায়ন চক্রবর্তী,মেহেরুল হুদা বুলবুল,শিপলু ভট্টাচার্য,জয়দ্বীপ বিশ্বাস,আব্দুর রউফ খোকন,আব্দুল মান্নান স্বপন প্রমুখ। তবলায় ছিলেন বিটিভি ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত তবলা বাদক এবং কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমীর তবলা প্রশিক্ষক দেবাশীষ রায় পার্থ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com