সুমন ভট্টাচার্য
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভেংগুলা গ্রামের কৃতি সন্তান খন্দকার মুশফিকুর রহমান নেত্রকোণা জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি গত ১৬ মার্চ ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।খন্দকার মুশফিকুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৮তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা।কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুর জেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।নেত্রকোণায় যোগদানের আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও রাজবাড়ী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে নওগাঁ জেলার মান্দা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও শিবালয় উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।শিক্ষাজীবনে তিনি ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সরকারি বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তার পিতা খন্দকার মফিজুর রহমান একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মাতা মরহুমা রোখসানা পারভীন। কর্মজীবনে সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি বিভাগীয় ও জেলা পর্যায়ে দুইবার শ্রেষ্ঠ সহকারী কমিশনার এবং নওগাঁ জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন।ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক। সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলীর জন্য সহকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি সুপরিচিত।তার জেলা প্রশাসক হিসেবে নিয়োগে নিজ এলাকা গোপালপুরসহ পুরো টাঙ্গাইল জেলায় আনন্দের আবহ বিরাজ করছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com