সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন রুকুনোজ্জামান রোকন। সোমবার (১৬ মার্চ) সকালে সদ্য বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগর ভবনে পৌঁছালে সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান নবনিযুক্ত প্রশাসককে।পরে শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।অনুষ্ঠানে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ সংসদ সদস্য জাকির হোসেন বাবলুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।দায়িত্ব গ্রহণের পর রুকুনোজ্জামান রোকন বলেন,নগরের সেবক হিসেবে কাজ করতে চান তিনি। ময়মনসিংহ নগরের দীর্ঘদিনের সমস্যা যেমন যানজট,জলাবদ্ধতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।যানজট নিরসনে আজ থেকেই স্বেচ্ছাসেবকরা মাঠে নামবে বলেও জানান তিনি।একই সঙ্গে নগরবাসীর প্রত্যাশা পূরণে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন প্রশাসক।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com