
জহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. চৌদ্দগ্রাম সার্ভিসিং সেলের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় চৌদ্দগ্রাম সার্ভিসিং সেল,জেনারেল হাসপাতাল ভবনের চতুর্থ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কোম্পানির কর্মকর্তা-কর্মচারী,গ্রাহক,সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সহকারি ব্যবস্থাপনা পরিচালক(এএমডি)জনাব মোসলেহ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি এমদাদুল্লাহ।
এ সময় বক্তারা বলেন,প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. দীর্ঘদিন ধরে দেশের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গ্রাহকের আস্থা,বিশ্বাস এবং সেবার মান বজায় রাখাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। তারা আরও বলেন,পবিত্র মাহে রমজান সংযম,সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সমাজের কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র জিএম জহিরুল ইসলাম,চৌদ্দগ্রাম সার্ভিসিং সেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী,ফিল্ড কর্মী,গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্বে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।উপস্থিত সবাই পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com