সুমন ভট্টাচার্য-স্টাফ রিপোর্টার.
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরি দর্শন করেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় তিনি রোগীদের সেবার মান উন্নয়ন ও সদাচরণ নিশ্চিত করার আহ্বান জানান।
মঙ্গলবার (৩ মার্চ)পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের স্বজনদের সঙ্গেও কথা বলে সেবার মান সম্পর্কে মতামত শোনেন।
এমপি বলেন,স্বাস্থ্যসেবায় কোনো গাফিলতির সুযোগ নেই প্রত্যেক রোগী যেন সময়মতো ও মানবিক চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। তিনি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন,ওষুধ সরবরাহ,পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসক-নার্সদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় হাসপাতালের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com