সুমন ভট্টাচার্য
এই তো কয়েকদিন আগে আমার জীবনে এক বিরল ঘটনা ঘটেছে—যা গৌরীপুরবাসীর জন্যও সম্মানের। দুপুর ১২টায় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে মাত্র চার ঘণ্টার ব্যবধানে বিকেল ৪টায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। এটা সত্যিই বিরল অভিজ্ঞতা।’রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৩ (গৌরীপুর) সফরকালে এসব কথা বলেন সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন।প্রতিমন্ত্রী বলেন,‘আমি মন্ত্রী হব—তা আগে জানতাম না।তবে প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন,তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করতে হবে। কী কী কাজ আমার ওপর ন্যস্ত হবে, তা বুঝতে কিছুটা সময় লাগবে। তবে বুঝতে পারছি—দায়িত্বটি অত্যন্ত কঠিন। সঠিকভাবে পালন করতে পারলে দেশ ও এলাকার জন্য কাজ করার সুযোগ তৈরি হবে।’তিনি আরও বলেন, ‘তারেক রহমানের দেওয়া এই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব।’সফরকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিগত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুল ইসলাম খান শহীদ,যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সদস্য মাইনুল ইসলাম শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল কাদির এবং ছাত্রদলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিকসহ অন্যান্য নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুল ইসলাম খান শহীদ জানান,নির্বাচন পরবর্তী সময়ে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এলাকায় এসেছেন। মূলত দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যেই এই সফর।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com