জহিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার কুমিল্লা
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রাম এলাকায় প্রবাসী মোহাম্মদ আফজল হোসেনের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী দিবারাত্রি নালা পার্টি ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।বসন্ত ছুটিতে দেশে ফেরা প্রবাসীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল আনন্দ,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ।
নবগ্রাম যুব সমাজ ও প্রবাসীদের অংশগ্রহণে আয়োজিত এ মিলনমেলায় দিনব্যাপী আড্ডা,স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।অংশগ্রহণকারীরা একসঙ্গে মধ্যাহ্ন ও নৈশভোজে অংশ নেন,যা পুরো পরিবেশকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর।আয়োজক প্রবাসী মোহাম্মদ আফজল হোসেন জানান,প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও গ্রামের প্রতি ভালোবাসা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নবগ্রামের উন্নয়নে প্রবাসীদের সক্রিয় সম্পৃক্ততা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।স্থানীয়দের মতে,এমন আয়োজন সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে এবং প্রবাসী-এলাকাবাসীর সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যায়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com