সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নান্দাইলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।বুধবার(১৮ ফেব্রুয়ারি)বিকেলে ময়মনসিংহের নান্দাইল নতুন বাজার থেকে মিছিলটি শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির আয়োজনে এই মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন,সদস্য সচিব এনামুল কাদির,পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম ফকির,সদস্য সচিব রফিকুজ্জামান ভুইয়া মনিরসহ অনেকে।বক্তারা বলেন,ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নান্দাইলের উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তারা তার সফলতা কামনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com