সুমন ভট্টাচার্য,স্টাফ রিপোর্টার.
ফাল্গুনের হালকা উষ্ণ হাওয়ার সঙ্গে প্রকৃতিতে বইছে বসন্তের আমেজ। তারই জানান দিচ্ছে গ্রামবাংলার উঠান ও বাগানে ফুটে ওঠা আমগাছের মুকুল।হলুদাভ মুকুলে ছেয়ে গেছে গাছের ডালপালা,চারদিকে ছড়িয়ে পড়ছে মিষ্টি সুবাস।আজ শনিবার(১৪ফেব্রুয়ারি)তোলা ছবিতে দেখা যায়,একটি আমগাছের ডালজুড়ে থোকা থোকা মুকুল।মৌমাছি ও বিভিন্ন পোকামাকড়ের আনাগোনায় মুখরিত চারপাশ। কৃষকদের ভাষ্য, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের ফলন ভালো হওয়ার আশা রয়েছে।কৃষি সংশ্লিষ্টরা বলছেন,মুকুল আসার সময় অতিরিক্ত বৃষ্টি বা শিলাবৃষ্টি না হলে ফলন ভালো হয়। তবে গাছকে রোগবালাই থেকে রক্ষা করতে নিয়মিত পরিচর্যার পরামর্শ দিয়েছেন তারা।প্রকৃতিপ্রেমীদের কাছে এই দৃশ্য যেমন দৃষ্টিনন্দন,তেমনি চাষিদের কাছে এটি স্বস্তি ও আশার বার্তা—ভালো ফলনের প্রত্যাশায় এখন সবার চোখ আকাশের দিকে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com