সুমন ভট্টাচার্য-স্টাফ রিপোর্টার.
যানজটমুক্ত,পরিকল্পিত নগর গড়ার অঙ্গীকার ময়মনসিংহ নগরীর ভয়াবহ যানজট নিরসনে সুস্পষ্ট পরিকল্পনা ও বাস্তবসম্মত পদক্ষেপের অঙ্গীকার করেছেন ময়মনসিংহ–৪ সদর আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। নগরবাসীর চলাচলের ভোগান্তি কমাতে তিনি একটি ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তিনি বলেন, অপরিকল্পিত সড়ক ব্যবহার,অবৈধ পার্কিং,ফুটপাত দখল এবং ট্রাফিক শৃঙ্খলার অভাবে ময়মনসিংহ নগরীতে যানজট ভয়াবহ রূপ ধারণ করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ,ইনশাআল্লাহ।তিনি আরও বলেন,ময়মনসিংহকে একটি চলাচলযোগ্য,স্বস্তিদায়ক ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার বিকল্প নেই।
ইশতেহারে যানজট নিরসনে যেসব পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে,সেগুলো হলো—নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু করা ফুটপাত দখলমুক্ত করা ও পথচারীদের চলাচল নিশ্চিত করা ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণ ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা স্থাপন মাওলানা কামরুল আহসান এমরুল বলেন,“ময়মনসিংহ–৪ সদরবাসীর পাশে আমি আছি,ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সম্মিলিত প্রচেষ্টায় আমরা যানজটমুক্ত,সুন্দর ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তুলতে পারবো।”এ সময় নগরবাসী তার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com