হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।নোটিশ প্রাপ্ত দুই প্রার্থী হলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত অধ্যাপক মোসাদ্দেক ভুঁইয়া এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত মাওলানা আজিজুর রহমান।নোটিশে উল্লেখ করা হয়,মোসাদ্দেক ভুঁইয়া ১৩ জানুয়ারি ৫০০ ফুট রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং মাওলানা আজিজুর রহমান শহরের বিভিন্ন স্থানে পোস্টার স্থাপন করেন। এই কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত ২০ জানুয়ারি সকাল ১১টায় দুই প্রার্থীর উপস্থিতিতে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। কমিটি পরবর্তীতে নির্বাচন কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রেরণ করবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com