সুমন ভট্টাচার্য :
জামিয়া ফয়জুর রহমান (রহঃ ) বড় মসজিদ মোমেনশাহীর ছাত্রদের উপর নৃশংস হামলার ঘটনায় গ্রেফতারকৃত আসামী আম্বার ও আলিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জামিয়া ফয়জুর রহমান (রহঃ) বড় মসজিদ মোমেনশাহীর শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। শনিবার ১০ জানুয়ারী বাদ আসর ময়মনসিংহ বড় মসজিদের সামনে থেকে জামিয়া ফয়জুর রহমান (রহঃ) বড় মসজিদ মোমেনশাহী ছাত্র-শিক্ষক এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জামিয়া ফয়জুর রহমান (রহঃ) বড় মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশে জামিয়া ফয়জুর রহমান (রহঃ) বড় মসজিদ মোমেনশাহীর উপর নৃশংস হামলার ঘটনার নিন্দা জানিয়ে উক্ত ঘটনার গ্রেফতারকৃত আম্মার ও আলিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেন বিক্ষোভকারীরা। এসময় তারা কলঙ্কে লিপ্ত মদদদাতা হাফেজ শহীদের পুত্র কুখ্যাত সন্ত্রাসী আম্মার ও তার সহযোগি আলিফের সর্বোচ্চ শাস্তি যাবত জীবন নিশ্চিত করা, গ্রেফতারকৃত সন্ত্রাসী আম্মার ও আলিফের মাধ্যমে বাকী সকল সন্ত্রাসীদের সনাক্ত করে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে,মাদ্রাসার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাস শান্তিপূর্ন ভারসাম্য বজায় রাখতে বিশৃঙ্খলাকারী ক্বারী হাফেজ শহীদের স্থায়ী বহিষ্কারসহ বিজ্ঞ আলেম উলামা ও এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিদের সমন্বয়ে মসজিদ এবং মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন করাসহ বিভিন্ন দাবী দাওয়া উপস্থাপন করা। শিক্ষক শিক্ষার্থীদের সকল তাদের দাবী পূরন না হলে ভবিষ্যতে আরও কঠোরতম আন্দোলনের হুশিয়ারী করেন তারা।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com