স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ জেলার চারটি সংসদীয় আসনে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সর্বাধিক পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে।রোববার (৪ জানুয়ারি) ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। তথ্যে গরমিল,ঋণখেলাপি হওয়া এবং নির্বাচনী বিধিমালা পূরণে ব্যর্থতার কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
গফরগাঁও (ময়মনসিংহ-১০)এই আসনে মোট ১১ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৫ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—মতিউর রহমান,মুশফিকুর রহমান,এবি সিদ্দিক, আল ফাত্তাহ ও আলমগীর মাহমুদ আলম।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১ শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত তথ্যে অসংগতি এবং হলফনামায় ভুল তথ্য প্রদানের কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়। এর মধ্যে মুশফিকুর রহমানের অঙ্গীকারনামায় স্বাক্ষর না থাকায় এবং এবি সিদ্দিক ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।এই আসনে বৈধ প্রার্থীরা হলেন—ইসমাইল হোসেন সোহেল,আক্তারুজ্জামান বাচ্চু (বিএনপি),শামসুল আলম (গণসংহতি আন্দোলন),আল আমীন সুহান (জাতীয় পার্টি),মাহবুব মুর্শেদ (এলডিপি) ও সাইফুস সালেহীন (সিপিবি)।নান্দাইল (ময়মনসিংহ-৯)নান্দাইল আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ভোটার তালিকায় অসংগতি থাকায় হাসিনা খান চৌধুরী,মামুন বিন আব্দুল মান্নান ও পিন্টু চন্দ্র বিশ্ব শর্মার মনোনয়ন বাতিল হয়। এছাড়া ঋণখেলাপির দায়ে এ.আর খান ও শামছুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।এ আসনে বৈধ প্রার্থীরা হলেন—ইয়াসের খান চৌধুরী (বিএনপি),আনোয়ারুল ইসলাম চান (বিডিপি),লুৎফুর বারী হামীম (গণফোরাম),সাইদুর রহমান (ইসলামী আন্দোলন) ও হাসমত মাহমুদ তারিক (জাতীয় পার্টি)।ঈশ্বরগঞ্জ ও ভালুকা,ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান ভূঞার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১ শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত তথ্যে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের মনোনয়ন বাতিল করা হয়।আপিলের সুযোগ রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান জানান,যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।উল্লেখ্য,এসব চারটি আসনের বাইরে ময়মনসিংহ জেলার অন্যান্য আসনগুলোতে এর আগের দুই দিনে আরও ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com