মেহেদী হাসান মুনজু,ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার উচাখিলা উচ্চ মাধ্যমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব এমদাদুল হক এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসর সময়কে অলসতায় না কাটিয়ে তিনি নিজ উদ্যোগে কৃষিকাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
নিজের বাড়ির পাশে মাত্র ৬ শতাংশ জমিতে তিনি ডাটা বেগুন, পেঁয়াজ, ফুলকপি ও বাঁধাকপিসহ বিভিন্ন মৌসুমি সবজির চাষ করছেন। পরিমিত পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনায় তার ছোট্ট সবজি বাগানটি এখন আশপাশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান,সাদা-সিধে স্বভাবের এই মানুষটি আজও ভোরে উঠে জমিতে সময় দেন। শিক্ষকতা জীবনে যেমন নিষ্ঠা ও সততার পরিচয় দিয়েছেন,কৃষিকাজেও ঠিক তেমনি পরিশ্রমী ও মনোযোগী তিনি। তার এই উদ্যোগ একদিকে যেমন পরিবারের সবজির চাহিদা পূরণ করছে,অন্যদিকে স্বাস্থ্যসম্মত খাবারের যোগান দিচ্ছে।
এমদাদুল হক স্যার বলেন,“অবসর মানে কাজ থেমে যাওয়া নয়। শরীর ও মন ভালো রাখতে পরিশ্রম দরকার। কৃষিকাজ আমাকে মানসিক শান্তি দেয়।”একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের এমন উদ্যোগ নতুন প্রজন্মের পাশাপাশি অবসরপ্রাপ্তদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com