সুমন ভট্টাচার্য-স্টাফ রিপোর্টার.
ময়মনসিংহ নগরীর ১নং ওয়ার্ডে অবস্থিত আজাদ বেকারির প্রধান কারখানায় এক শ্রমিকের ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলের প্রাথমিক আলামত ও পরিস্থিতি দেখে স্থানীয়দের একটি বড় অংশের ধারণা—এটি আত্মহত্যা নয়,বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
ঘটনাটি ঘটে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের সালেহা মার্কেট সংলগ্ন আজাদ বেকারির প্রধান ফ্যাক্টরিতে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় আজাদ বেকারির ফ্যাক্টরির মালিক ও সংশ্লিষ্ট ম্যানেজারের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি। মালিকপক্ষের এমন নীরবতা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে বলে মন্তব্য করছেন এলাকাবাসী।কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”পুলিশ জানায়,ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর প্রাপ্ত তথ্য ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত,মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
এই ঘটনার সর্বশেষ আপডেট, তদন্তের অগ্রগতি ও ময়নাতদন্ত রিপোর্টসহ বিস্তারিত জানতে চোখ রাখুন- আউচ সংবাদে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com